বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

হিলিতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো শিক্ষার্থীর

হিলি প্রতিনিধি
দিনাজপুরের হিলিতে ভ্যান থেকে ছিঁটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রওজাতুল (১০) নামের এক চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী নিহত হয়েছে।
আজ বুধবার বিকেল ৩টায় হিলি-বিরামপুর সড়কের মুহাড়াপাড়া বিজিবি ক্যাম্পের দক্ষিণ পাশে একটি ওজন স্কেলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রওজাতুল জয়পুরহাট জেলার মঙ্গলবাড়ি বুজরুক এলাকার ওমর ফারুকের মেয়ে। সে স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ জানায়, আজ বিকেলে রওজাতুল তার নানী বাড়ি কাটলা থেকে ভ্যান যোগে দাদার সাথে নিজের বাড়িতে যাবার পথে হিলির মুহাড়াপাড়া বিজিবি ক্যাম্পের দক্ষিণ পাশে রাস্তার একটি গর্তে ভ্যানের চাকা পড়ে গেলে সেখান থেকে সে ছিঁটকে পড়ে ট্রাকের চাকায় নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This