সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

হিলিতে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি পালন

হিলি প্রতিনিধি
৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে দিনাজপুরের হিলিতে সরকারি রেলওয়ে কর্মচারীরা অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেছে।
আজ মঙ্গলবার দুপুরে হিলি রেলওয়ে স্টেশন এলাকায় তারা এই কর্মসূচী পালন করে। এসময় কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি থেকে বক্তারা বলেন, বর্তমান বাজারে নিত্যপন্যসহ সকল পণ্যের যেভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এতে আমরা স্বল্প বেতনে চাকরি করে পরিবার চালাতে হিমসিম খেতে হয়। অথচ হিলি রেলওয়ে সহ সারা দেশের রেলওয়ে সরকারি কর্মচারীরা জীবন বাজি রেখে রেলওয়ের সকল চালিয়ে যাচ্ছি। তাই দ্রুত সময়ে ৯ম পে-স্কেল বাস্তবায়ন করা হলে কিছুটা হলেও স্বস্তি ফিরবে। বর্তমান সরকারের কাছে বিনীত অনুরোধ দ্রুত সময়ের মধ্য কাঙ্খিত নবম পে-স্কেল বাস্তবায়ন করার হোক।
পরে স্টেশন চত্বর থেকে একটি মিছিল বের করে হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়।
এসময় কেন্দ্রীয় কমিটির কার্যনিবার্হী সদস্য ও হিলি রেলওয়ে কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মো. আব্দুল ওহাব এর সভাপতিত্বে রেলওয়ে সরকারি কর্মচারীরা বলেন দ্রুত সময়ের মধ্যে নবম পে-স্কেল বাস্তবায়ন না হলে আগামীতে বড় ধরনের আন্দোলনে যাবেন কর্মচারী ঐক্য পরিষদ এবং আমাদের দাবি আদায় করে কাজে ফিরবো ইনশাআল্লাহ!

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This