শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

হিলিতে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

হিলি প্রতিনিধি
সারাদেশের ন্যায় দিনাজপুরের হাকিমপুর হিলিতে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলার প্রায় ১১ হাজার ১শ ৭০ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইলতুতমিশ আকন্দ।
সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, ৬ থেকে ১১ মাস ও ১১ থেকে ৫৯ মাস বয়সের শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর জন্য মা-বাবা তাদের আদরের শিশু সন্তানদের হাসপাতালে নিয়ে আসছেন।
এসময় শিশু নাবিলা কে ক্যাপসুল খাওয়াতে নিয়ে আসা মা শামীমা আক্তার বলেন, শুনেছি ভিটামিন এ প্লাস ক্যাপসুল শিশুদের জন্য খুব গুরুত্বপূর্ণ। শিশুদের বেড়ে ওঠা এবং বিকলাঙ্গ না হওয়ার জন্য এটি অত্যাবশ্যক। রমজান মাস তাই সকাল সকালই এসেছি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে দায়িত্বরত সেবিকা (নার্স) বলেন, ৬ থেকে ১১ মাস বয়সের শিশুদের নীল ও ১১ থেকে ৫৯ মাস বয়সের শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এই কেন্দ্রে সকাল ১১টা পর্যন্ত নীল ক্যাপসুল খাওয়ানো হয়েছে ৮ জন ও লাল ক্যাপসুল খাওয়ানো হয়েছে ৬৮ শিশুকে।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইলতুতমিশ আকন্দ বলেন, হাকিমপুর উপজেলার ১ টি পৌরসভা ও তিনটি ইউনিয়নে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন হাসপাতাল সহ ৯৭টি কেন্দ্রে মোট ১১ হাজার ১শ ৭০ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এদের মধ্য ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ১ হাজার ২শ ১০ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল আর ১২ থেকে ৫৯ মাস বয়সী ৯ হাজার ৯শ ৬০জন শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This