হিলিতে শ্রমিকদের সাথে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


হিলি প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে দিনাজপুর এর হাকিমপুর হিলিতে শ্রমিকদের নিয়ে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ১০ মাহে রমজান উপজেলা জামায়াতের কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাকিমপুর উপজেলা শাখার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
হাকিমপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এর সঞ্চালনায় এবং সভাপতি মো. সবিরুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মো. সাইদুল ইসলাম সৈকত, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মো. রমজান আলী, সাধারণ সম্পাদক মো. এনামুল হক।
আরও উপস্থিত ছিলেন, পৌর জামায়াতের সেক্রেটারি মো. মফিজুল ইসলাম, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. সাইদুল ইসলাম, সাবেক ছাত্র শিবির নেতা মীর শহীদ হোসেনসহ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ন্যায অধিকার নিয়ে আলোচনা করেন। সেই সাথে প্রতি মাসের রিপোর্ট তৈরির জন্য শ্রমিকদের পরামর্শ প্রদান করেন।
আলোচনা সভায় বক্তারা আরও বলেন, হিলি স্থলবন্দর যেহেতু দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর। কিন্তু এখানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোন ট্রেড নেই। তাই অতি দ্রুত এই স্থলবন্দরে একটি ট্রেড বসানো হবে ইনশাআল্লাহ! যেখান থেকে স্থলবন্দরের শ্রমিকরা তারা তাদের ন্যায অধিকার পাবে বলে আশা করেন।
