বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

হিলিতে সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি

হিলি প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর হিলি সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ সোমবার ভোর ৪টা ৫০ মিনিটে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধীনস্থ হিলি সিপি বিওপির টহল কমান্ডার সুবেদার মো. আব্দুস সাত্তারের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত মেইন পিলার ২৮৫/৪ এস থেকে প্রায় ৮০ গজ ভেতরে হিলি দক্ষিণ বাসুদেবপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে আসামি বিহীন অবস্থায় ভারতীয় কুপিজেসিক ইনজেকশন, ফেনসিডিল, অফিসার চয়েজ মদ, নাইন থাউসেন্ট বিয়ার এবং গ্লাইসিপেজ ট্যাবলেটসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৬ হাজার টাকা। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ২৪ ঘণ্টা অব্যাহত রয়েছে বলে জানান বিজিবি কতৃপক্ষ।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This