বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

হিলিতে সীমান্ত ব্যাংকের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হিলিতে সীমান্ত ব্যাংকের উদ্যোগে শীতার্ত অসহায় ও দুস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ রোববার দুপুরে বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিজিবি’র দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খাঁন স্থানীয় এসব মানুষদের মধ্যে শীতবস্ত্রগুলো বিতরণ করেন। এসময় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল লতিফুল বারী, ব্যাটালিয়নের সহকারি পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন ও সীমান্ত ব্যাংক হিলি শাখার ম্যানেজার আদনান জাকারিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।
হিলি শাখা সীমান্ত ব্যাংকের ম্যানেজার আদনান জাকারিয়া জানান, সীমান্ত ব্যাংক সব সময় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ফলে শীতে অসহায় ও দুস্থ মানুষদের কষ্ট লাঘবে দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি হিলিতেও দুই শতাধিক মানুষের মাঝে শীতবন্ত্র বিতরণ করা হয়েছে। ভবষ্যিতওে এ ধরনরে জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি জানান।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This