
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর হিলিতে মানুষের পুষ্টি ও চাহিদা মেটাতে বসতবাড়ি ও রাস্তার ধারে সজিনা চারা ও কাটিং রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার ছোট জালালপুর এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা।
এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা কৃষি অফিসার মোছা. আরজেনা বেগম,হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মো. মাসুদ রানা, এসআই মোঃ সুজা মিয়া সহ আরো অনেকে।
উদ্ধুদ্ধকরণের মাধ্যমে বিশেষ কর্মসূচির আওতায় উপজেলায় বসতবাড়ি ও রাস্তার ধারে ৩ হাজার সজিনা গাছ লাগানো হবে।
হাকিমপুর কৃষি কর্মকর্তা বলেন, সজিনা ডাটা মানুষের শরীরের জন্য উপকারিতা একটি খাবার। এই সজিনা ডাটা মানুষের শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই রাস্তার দুই পাশে বসতবাড়িতে এসব সজনা গাছ রোপনের জন্য কৃষি অফিসের লোকজন সবসময় কৃষককে পরামর্শ দিয়ে আসছে।