
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সফরকে স্বাগত জানিয়ে দিনাজপুরের খানসামা উপজেলায় আনন্দ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দীর্ঘ প্রায় ১২ বছর পর প্রকাশ্যে এই উপজেলায় মিছিল করেছে সংগঠনটি।
আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে উপজেলার পাকেরহাট সরকারী কলেজ মোড় থেকে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিশাল একটি মিছিল শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। এরপরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সামিউল ইসলাম, সাবেক থানা আমির আতাউর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য আসেদ আলীসহ জামায়াতে ইসলামীর ইউনিয়ন সভাপতি ও সেক্রেটারি, জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং ওলামা বিভাগের নেতাকর্মীগণ।
উল্লেখ্য, আগামী ২৫ জানুয়ারী দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে জেলা জামায়াতের আয়োজনে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।