১৭ বছর পর পার্বতীপুরে বিএনপির সমাবেশ


পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুরে ১৭ বছর পর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেল ৪টায় পার্বতীপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এ আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলার হাজার হাজার নেতাকর্মীর আগমন ঘটে। পার্বতীপুর পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, দিনাজপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এ.জেড.এম রেজওয়ানুল হক।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এজেডএম মেনহাজুল হক, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান মো. অহিদুল হক সরদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলহাজ্ব মো. জালাল উদ্দীন আহমেদ, যুগ্ম সম্পাদক আকরাম হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক ও পার্বতীপুর আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: মোখলেছুর রহমান, দপ্তর সম্পাদক কাজী খয়রাত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, উপজেলা যুবদলের আহবায়ক মো. আতিকুর রহমান স্বপন, মো. জোবায়ের হোসেন বাবু, সদস্য সচিব মো. মাহাবুর রশীদ সংগ্রাম, যুগ্ম আহবায়ক মো. মমিনুল ইসলাম ডাক্তার, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক ও পার্বতীপুর উপজেলা ব্যাটারি চালিত ভ্যান/রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মিজানুর রহমান সিয়াম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিশিষ্ট ঠিকাদার মো. হান্নান আশরাফি প্রিন্স, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম বাবু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মঞ্জুরুল আজিজ পলাশ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমারত হোসেন, পৌর যুবদলের আহবায়ক মো. রবিউল ইসলাম বাবু, যুবনেতা শাকিব হোসেন ডলার, উপজেলা মহিলা দলের সভাপতি সাহিদা খাতুন, সাধারন সম্পাদিকা মরিয়ম পারভিন, সাংগঠনিক সম্পাদক মাহিয়া বেগম, পৌর মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক রুবিনা রুবি ও সাংগঠনিক সম্পাদক সেলিনা পারভীন প্রমুখ। আলোচনা সভায় দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ আন্দোলন-সংগ্রামে সকল শহীদের আত্মার মাগফিরাত ও দেশবাসীর জন্য দোয়া করা হয়। পার্বতীপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
