বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ প্রয়াত মোটর শ্রমিকের পরিবারকে এককালীন অনুদান প্রদান

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের সুইহারীস্থ ইউনিয়ন কার্যালয়ের হলরুমে দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- ১১৬৭) এর আহবায়ক কমিটির উদ্যোগে প্রয়াত ৩০ শ্রমিকের পরিবারের সদস্যদের মাঝে ১৪ লক্ষ ৫০ হাজার টাকা এককালীন অনুদান হিসেবে বিতরণ করা হয়েছে ।
আজ বুধবার অনুদান বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহবায়ক কমিটির আহবায়ক মো. আব্দুল কাইয়ুম। এছাড়া অনুদান বিতরণের সময় উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক সৈয়দ শওকত আলী তোতা, অর্থ সচিব- মো. মামুনুর রশীদ, দপ্তর সম্পাদক মো. রাশেদুজ্জামন বিপ্লব, নির্বাহী সদস্য মো. খোকন, মো. আফজাল হোসেন, মো. স্বাধীন, শ্রী উদয় চক্রবর্তী, মো. মজিবর রহমান মজিব, মো. হালিম বাবু ও মো. সৈয়দ খালিদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের অনান্য সম্মানিত নেতৃবৃন্দ। দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন আহবায়ক কমিটির আহবায়ক মো. আব্দুল কাইয়ুম বলেন, মৃত শ্রমিকের পরিবাররা ছেলে-মেয়েদের নিয়ে মানবেতর জীবন-যাপন করছে। গত এপ্রিল মাসে আমরা আহ্বায়ক কমিটির সদস্যরা দায়িত্ব গ্রহণ করি। আমরা মৃত শ্রমিকদের কথা চিন্তা করে এই প্রথম মৃত শ্রমিকদের পরিবারের হাতে ১৪ লক্ষ ৫০ হাজার টাকা তুলে দিতে পেরে আমরা সন্তুষ্ট।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This