বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ দফা দাবিতে দিনাজপুরে জাগপার মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে জাতীয় গণতান্ত্রিক পার্টি – জাগপার ৭ দফা বাস্তবায়নের দাবিতে আজ বুধবার বিকাল ৫ টায় দিনাজপুর শহরের প্রাণ কেন্দ্র বাহাদুর বাজারে দিনাজপুর জেলা জাগপার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মানববন্ধন বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাগপার সহ-সভাপতি মাহাবুব আলম ননি। কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর জেলার জাগপার সাধারণ সম্পাদক সৈয়দ ইমরুল কায়েস রুপম, সহ-সভাপতি গোলাম মোস্তফা বাপ্পী।
এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন জাগপার সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাহাবুব রহমান, দপ্তর সম্পাদক মো. জামান, সদস্য শহিদুল ইসলাম, যুব জাগপার সহ সাধারণ সম্পাদক মো. মাহামুদ হাসান, যুব জাগপার সাংগঠনিক সম্পাদক ওয়াসেফ রহমান রাফী, জাগপা ছাত্রলীগের সভাপতি মো. আল-আমিন শুভ, দিনাজপুর মহিলা জাগপার সভাপতি মোছা. রেণু রহমান প্রমুখ।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This