শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

৮ দফা দাবিতে দিনাজপুরে শ্রমিকদলের স্মারকলিপি


দিনাজপুর প্রতিনিধি
৮ দফা দাবিতে দিনাজপুর জেলা জাতীয়তাবাদী হোটেল এন্ড রেষ্টুরেন্ট শ্রমিকদল জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১১টায় দিনাজপুরের জেলা প্রশাসক বরাবর জেলা জাতীয়তাবাদী হোটেল এন্ড রেষ্টুরেন্ট শ্রমিকদলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলীর নেতৃত্বে শ্রমিকদলের নেতৃবৃন্দ এই স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদানের সময় জেলা জাতীয়তাবাদী হোটেল এন্ড রেষ্টুরেন্ট শ্রমিক দলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী, সিনিয়র সহ-সভাপতি মো. মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. দুলালসহ জেলা হোটেল এন্ড রেষ্টুরেন্ট শ্রমিকদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This