×

বোচাগঞ্জে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

বোচাগঞ্জ প্রতিনিধি
বোচাগঞ্জ উপজেলা পরিষদের নতুন চেয়ারম্যান মো. আফছার আলী আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ।
গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর প্রাঙ্গনে আওয়ামী লীগের সভাপতি মো. আবু সৈয়দ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আফছার আলী, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলাম, প্রাক্তন মেয়র আব্দুস সবুর, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. নুরুল আনোয়ার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এটিএম মামুন, অধ্যক্ষ সুব্রত কুমার অধিকারী, অধ্যক্ষ এম বিল্লাহ জুয়েল প্রমুখ।
আলোচনা সভা শেষে চেয়ারম্যান মো. আফছার আলী আনুষ্ঠানিক ভাবে উপজেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. ডালিম সরকারের নেতৃত্বে উপজেলা প্রসাশনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নতুন চেয়ারম্যান আফছার আলীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। দায়িত্ব গ্রহন করার পর উপজেলার বিভিন্ন নেতা কর্মি ও সামাজিক সংগঠন নতুন চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।