×

‘উত্তম কৃষি চর্চা’ বিষয়ে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

খানসামা প্রতিনিধি
দিনাজপুরের খানসামায় ‘উত্তম কৃষি চর্চা (জিএপি) সার্টিফিকেশন প্রশিক্ষণ’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত। গতকাল সোমবার দিনব্যাপী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলরুমে বিশ্বব্যাংকের সহযোগিতায় ২০২৩-২৪ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় উপজেলার আংগারপাড়া ও খামারপাড়া ইউনিয়নের ৫০ জন কৃষক ও কৃষাণী এ প্রশিক্ষণে অংশ নেন।
ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবা আক্তারের সভাপতিত্বে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন দিনাজপুর অঞ্চলের পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেবনাথ। মানব দেহের জন্য নিরাপদ ও গুনগত মান সম্পন্ন কৃষি ফসল উৎপাদন, বিপণনসহ পণ্যের ব্যান্ডিং নিয়ে বিস্তর আলোচনা করেন প্রশিক্ষকরা।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।