

জয়পুরহাট প্রতিনিধি
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন গৃহহীন পরিবারকে ৫ম পর্যায়ে (দ্বিতীয় ধাপ) জমি ও গৃহ–হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। গতকাল মঙ্গলবার সকালে পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনের উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সারাদেশে একযোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সবুর আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা, পাঁচবিবি পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। শেষে উপজেলার ২০ জন ভূমিহীন পরিবারদের মাঝে জমির দলিলসহ ঘরের চাবি হস্তান্তর করা হয়।
