×

বীরগঞ্জে ১৩ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার চেয়ার বিতরণ

বীরগঞ্জ প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে ১৩ জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বীরগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাজিউর রহমান রাজু’র সভাপতিত্বে ২০২৩-২০২৪ অর্থবছরে টি,আর প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায় আদিবাসী নৃ-গোষ্ঠীসহ ১৩ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল বিতরণ করেন প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মো. ফজলে এলাহী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ছানাউল্লাহ, বীরগঞ্জ থানা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি শীতল মার্ডী, ভোগনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. রয়েল ইসলাম ও ৯টি ওয়ার্ডের ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য সহ উপকার ভোগী।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।