×

কর্ণাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ করলেন উপসচিব

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর সদরের কর্ণাই সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করলেন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. কামাল হোসেন। গতকাল মঙ্গলবার দুপুর ১২ টায় দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের কর্ণাই সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনে এসে তিনি কর্ণাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র/ছাত্রীদের সাথে মতবিনিময় করেন এবং বিদ্যালয় প্রাঙ্গণে একটি আম গাছের চারা রোপণ করেন। এ সময় সদর উপজেলা শিক্ষা অফিসার মো. শফিকুুল আলম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. শাহাদৎ হোসেন, কর্ণাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. ইনসান আরা পারভীনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. কামাল হোসেন দিনাজপুর সদরের রাজবাটী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, বড়ইল সরকারী প্রাথমিক বিদ্যালয়, নশিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, সদরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।