×

ফুলবাড়ীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের ফুলবাড়ীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আব্বাস আলী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

আজ রোববার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার কাজিহাল ইউনিয়নের হযরতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্বাস আলী হযরতপুর গ্রামের মৃত: বাবর আলীর ছেলে।

নিহত আব্বাস আলীর ছেলে ফেরদৌস রহমান বলেন, তার বাবা গ্রামের অন্যের পুকুরে পাহাদার হিসেবে কাজ করতো, সেখানে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি সেচের সময় বিদ্যুতের তারে স্পর্শ হয়ে গুরুত্বর আহত হয়। পরিবারের সদস্যরা উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান ঘটনা নিশ্চিত করে বলেন, অসতর্কতার কারণে বিদ্যুতের তারে স্পর্শ হয়ে তার মৃত্যু হয়েছে। মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।