পঞ্চগড়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত


পঞ্চগড় প্রতিনিধি
“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও বিআরটিএ পঞ্চগড় সার্কেলের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। এরপর একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. ইমাম রাজী টুলু। বক্তব্য রাখেন বিআরটিএ’র মোটরযান পরিদর্শক হিমাদ্রি ঘটক, সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোতাহার হোসেন এবং ট্রাক-ট্যাংকলরি মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে বৈধ মালিকানা ও ড্রাইভিং লাইসেন্সধারী ১০ জন মোটরসাইকেল চালককে মানসম্মত হেলমেট উপহার দেওয়া হয়।
