×

মরহুম বাবুলের পরিবারের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি সাধারণ সম্পাদক মরহুম আশেকুর রহমান বাবুলের পরিবারের পক্ষ থেকে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

গতকাল রোববার সকাল ১০ টায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে পাঁচমাথায় স্থাপিত বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রকৃতিতে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য জয়পুরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য ও মরহুম আশেকুর রহমান বাবুল এর সহধর্মিণী শিউলি বেগম, ছেলে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শাহরিয়ার রহমান শৈশব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির সদস্য রাজু গালিব প্রমুখ।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।