বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চিরিরবন্দরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

 

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের চিরিরবন্দরে বাংলাদেশ জাতীয়তাবাদি যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার ঘুঘুরাতলীস্থ বিএনপি অফিসের সামনে উপজেলা যুবদলের আয়োজনে র‌্যালীতে নেতৃত্ব ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া।
উপজেলা যুবদলের আহবায়ক মো. রেজাউল করিম রেজার সভাপতিত্বে এসময় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ও আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পরিচালক আলহাজ্ব অধ্যক্ষ মো. মমিনুল ইসলাম মমিন, যুগ্ম আহবায়ক শামসুল আলম, উপজেলা বিএনপির সদস্য সহকারি অধ্যাপক মেছবাহুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
এসময় উপজেলা যুবদলের সর্বস্তরের নেতাকর্মী ছাড়াও বিএিনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This