×

বোনের বাড়িতে বেড়াতে যাওয়া হলো না যুবকের

বিরামপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হারুনুর রশিদ (৩৮) নামের এক যুবক মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলা জোতবাণী ইউনিয়নের শুকুন খোলা নামক স্থানে ঘটনার ঘটে।

নিহত হারুনুর রশিদ উপজেলার জোতবানী ইউনিয়নের আমাইল গ্রামের আশরাফ আলী মন্ডলের ছেলে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের চাচা তো ভাই নুর ইসলাম জানান, ‘রোববার দুপুরের দিকে মোটরসাইকেল নিয়ে বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছিল হারুনুর রশিদ। কেটরাহাট থেকে মোটরসাইকেল নিয়ে একইর মঙ্গলপুর বোনের বাড়ি যাওয়ার পথে শুকুন খোলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হারুনুর রশিদকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ফাহমিদা আক্তার তাকে মৃত ঘোষণা করেন।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার ফাহমিদা আক্তার জানান, ‘সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে আসার আগেই হারুনুর রশিদ নামের একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির মাথায় ও বুকে আঘাত লেগেছে।’

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারের কোন আপত্তি না থাকায় নিহত হারুনুর রশিদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।