বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বোচাগঞ্জে ভ্রাম্যমান আদালতে ২সার ব্যবসায়ীর ৭০ হাজার টাকা জরিমানা

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় সার মজুদ না রাখা এবং ভুয়া ভাউচার তৈরীর অপরাধে দুই সার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফ হাসান।
উপজেলার ঈশানিয়া ইউনিয়নের বকুলতলা বাজারের সারের ডিলার আব্দুস সালাম মিন্টুর ম্যানেজার আশিকুর রহমানকে ৫0 হাজার ও সেতাবগঞ্জ পৌর শহরের মেসার্স আব্দুল লতিফ সার ডিলারের দোকানে অভিযান চালিয়ে মেমো ছাড়া সার বিক্রয় করার অপরাধে লতিফ মোল্লার ছোট ভাই মো. আবুল কালাম আজাদ রিপন মোল্লাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। চলতি আমন মৌসুমে সার ডিলার কর্তৃক কৃষক হয়রানি রোধ এর চলমান অভিযানের অংশ হিসেবে আজ সোমবার দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফ হাসান বলেন, এধরনের অভিযান অব্যাহত থাকবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This