

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে ৫০ পিচ বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ এনামুল হোসেন (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব–৫ সিপিসি–৩ এর সদস্যরা।
গতকাল বুধবার সকালে র্যাব- ৫ জয়পুরহাট ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত মঙ্গলবার রাতে উপজেলার সীমান্তবর্তী গোপালপুর নামক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
জয়পুরহাট র্যাব-৫ সিপিসি-৩ সূত্রে জানা যায়, মাদক চোরাচালান সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের উত্তর গোপালপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৫০ পিচ বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ এক জন মাদক ব্যবসায়ীকে গেপ্তার করে র্যাব। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জয়পুরহাট সদর উপজেলার মাংনিপাড়া গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে মো. এনামুল হোসেন।
এসময় অপর মাদক ব্যবসায়ী, পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের উত্তর গোপলপুর গ্রামের মো. শামসুলের ছেলে মো. মিঠুন বিল্লি (২৫) কৌশলে পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচবিবি থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
