

জয়পুরহাট প্রতিনিধি
বঙ্গবন্ধুর সোনার দেশ,স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ“, এই স্লোগানকে সামনে রেখে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পের অধীন পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে পাঁচবিবি উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করেন উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানার সভাপতিত্বে এবং পাট উন্নয়ন কর্মকর্তা সামছুল আলমের সঞ্চালনায় এতে অতিথি ছিলেন, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা নাজমুল হক ও পাট উন্নয়ন সহকারি কর্মকর্তা তরিকুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য যে, ২টি ব্যাচে ৭৫ জন করে মোট ১৫০ জন পাট ও পাট বীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ গ্রহণ করেন।
