বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে বিএনপি প্রার্থীর মনোয়নপত্র উত্তোলন

নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিষ্টার একেএম কামরুজ্জামান এর পক্ষে দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনের মনোয়নপত্র উত্তোলন করা হয়েছে।
আজ সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই মনোনয়নপত্র তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান ।
যুক্তরাজ্য বিএনপি’র সহসভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আইন উপদেষ্টা, বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিষ্টার একেএম কামরুজ্জামান এর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম মুরাদ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস ছামাদ, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিব প্রমুখ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস ছামাদ জানান, তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫-এর ওপর গণভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের কাজ চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। ‎প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি।#

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This