গোবিন্দগঞ্জে গৃহবধূর আত্মহত্যা


গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক দ্বন্দ কলহের জের ধরে আয়শা (২৩)নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে উপজেলার নাকাই ইউনিয়নের মতিয়ার রহমান রহমানের মেয়ে ও একই গ্রামের জরিদুল ইসলাম সাদ্দামের স্ত্রী আয়শা বেগম (২৩) গেল রাত ৮ টার দিকে অভিমান করে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ট করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে সে মারা যায়।
গত ৫বছর পূর্বে প্রেমের সম্পর্ক করে একই গ্রামের জরিদুল ইসলাম সাদ্দামের সাথে আয়শা বেগমের বিয়ে হয়।
গোবিন্দগঞ্জ থানার ডিউটি অফিসার এস.আই নজরুল ইসলাম এই আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
