পীরগঞ্জে জামায়াত প্রার্থীর মনোনয়পত্র উত্তোলন


পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর পক্ষে মনোনয়ন পত্র উত্তোলন করা হয়েছে।
আজ বুধবার দুপুরে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট থেকে মাওলানা নুরুল আমীনের পক্ষে মনোনয়ন পত্র উত্তোলন করেন পীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মাওলানা মিজানুর রহমান। এ সময় উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ তাঁর সাথে ছিলেন। মাওলানা নুরুল আমিন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি রংপুর-৬ পীরগঞ্জ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী। আমি পীরগঞ্জ উপজেলাবাসীর দোয়া চাই। ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সততা, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় দাঁড়ি পাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ জানান।
