বোচাগঞ্জে আন্তঃজেলা গরু চোর চক্রের ৪ সদস্য আটক


বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়নের মনিপুর ও ছোট বালিহাড়া গ্রামে গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আন্তঃজেলা গরু চোর চক্রের ৪ সদস্য আটক হয়েছে।
জানা গেছে, আজ বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার মনিপুর ও ছোট বালিহাড়া গ্রামে রাহি চৌধুরী ও লাইছুর রহমানের বাড়িতে গরু চুরির উদ্যোশে একদল আন্তজেলা গরু চোর গোয়াল ঘরে প্রবেশ করলে বাড়ীর লোকজন টেরপেয়ে চোরদের ধাওয়া করে। এসময় গ্রামবাসী একত্রিত হয়ে চোরদের আটক করে গণপিটুনি দেয়। পরে তাদের বোচাগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে। আটককৃত আন্তঃজেলা গরু চোরের সদস্যরা হলেন ফুলবাড়ী উপজেলার আফিউদ্দীনের ছেলে শাহ সুফি, পার্বতীপুর উপজেলার গোলপাড়া গ্রামের সৈয়দ আলীর ছেলে রিয়াজুল ইসলাম, ফুলবাড়ী উপজেলার মোস্তাকিম, পার্বতীপুর উপজেলার বীরেন দাসের ছেলে মিঠুন দাস। তাদের প্রত্যেককে চিকিৎসার জন্য বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পুলিশি প্রহরায় ভর্তি করা হয়। এ বিষয়ে বোচাগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।
