

বীরগঞ্জ প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে নদীর পানিতে ডুবে বিশাল হেমরম (২) নামে শিশু মৃত্যু হয়েছে। এঘটনায় লায়ন হেমরম (৩) কে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা পরস্পরে আপন চাচতো ভাই।
বিশাল হেমরম উপজেলার মরিচা ইউনিয়নের খামার খড়িকাম গ্রামের অনিল হেমরমের ছেলে এবং আহত লায়ন হেমরম একই গ্রামের বেটন হেমরমের ছেলে।
গতকাল বুধবার সকাল ৯টায় উপজেলার মরিচা ইউনিয়নের খামার খড়িকাদাম ঢেপা নদীর নিমুর ঘাটে এ ঘটনা ঘটে।
মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো, আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল জানান, সকালে পাশে নদীর ধারে বসে খেলছিল আদিবাসী দুই শিশু বিশাল এবং লায়ন হেমরম। খেলার একপর্যায়ে সকলের অগোচরে তারা নদীতে নামলে পানিতে তলিয়ে যায়। পরে প্রতিবেশীরা নদীর পানিতে তাদেরর ভাসতে দেখলে তাদের একজনকে মৃত অবস্থায় উদ্ধার করে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিশু মৃত্যু ও সহপাঠী উদ্ধারের সংবাদ পেয়ে থানার এসআই রাজেকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশটির সুরতহাল রিপোর্ট তৈরী করেছে। এবিষয়ে থানায় একটি ইউডি মামাল হয়েছে। তবে পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।
