বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুর হলি ল্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর হলি ল্যান্ড কলেজ এর স্কুল শাখার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার দিনাজপুর শহরের মির্জাপুর বিআরটিসি বাস স্ট্যান্ড রোডস্থ দিনাজপুর হলি ল্যান্ড কলেজ এর স্কুল শাখার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন হলি ল্যান্ড কলেজ এর কলেজের চেয়ারম্যান প্রফেসর আব্দুর রউফ।
দিনাজপুর হলি ল্যান্ড কলেজ এর স্কুল শাখার প্রধান শিক্ষক মো. রেজাউল করিম-এর সভাপতিত্বে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন হলি ল্যান্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক মো. সালাহউদ্দিন, শিক্ষা পরিচালক মো. নজরুল ইসলাম, সম্মানিত সদস্য ডা. মো. তোজাক্কারুজ্জামান, সপ্তম শ্রেণীর ছাত্রী নুসাইবা প্রমুখ।
সমাবেশ শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে উপহার ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান করা হয়। শেষে কোরআন শরীফ ছবক প্রদান ও ইসলামী শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠানে সহকারী আরবী শিক্ষক মো. শরিফুল ইসলামের পরিচালনায় কোরআন শরীফ ছবক প্রদান ও ইসলামী শিক্ষা প্রদর্শন করেন শিশু শিক্ষার্থীরা।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This