বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বোচাগঞ্জে আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা আটক

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার আওয়ামী লীগের নেতা মো. সহিদুল ইসলাম চৌধুরীকে বোচাগঞ্জ থানা পুলিশ আটক করে দিনাজপুর জেলা হাজতে প্রেরণ করেন।
আজ রোববার ভোররাতে মুশিদহাট নেংড়াকালীস্থ নিজ বাসভবন থেকে ডেভিল হান্ট ফেস-২ এর চলমান অভিযানের অংশ হিসেবে আওয়ামী লীগের ছাতইল ইউনিয়নের সাবেক সভাপতি ও ২০২১ সালে বহিষ্কৃত নেতা মো. শহিদুল ইসলাম চৌধুরীকে আটক করে বোচাগঞ্জ থানা পুলিশ। শহিদুল ইসলামের পরিবারের সদস্যরা দাবি করেন বহিষ্কৃত হওয়ার পর থেকেই তিনি বোচাগঞ্জ উপজেলা জাকের পার্টির সাথে সম্পৃক্ত রয়েছেন এবং তিনি বোচাগঞ্জ উপজেলা জাকের পার্টির সহ সভাপতি পদে নিযুক্ত আছেন। এ বিষয়ে বোচাগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, চলমান গ্রেফতার অভিযানের অংশ হিসেবেই তাকে আটক করে আদালতে প্রেরণ হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This