বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পাঁচবিবিতে আদিবাসী শিশুদের মাঝে বড়দিনের উপহার বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে প্রাক-বড়দিন উপলক্ষে আদিবাসী শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলার আটাপুর ইউনিয়নের মহীপুর এফসিসিবি চার্চ মিলনায়তন প্রাঙ্গন উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাথাই টুডুর সভাপতিত্বে উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম আহমেদ। বিশাল আকারের প্রাক বড়দিনের কেক-কাটা, আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতির নাচ-গানের মধ্যদিয়ে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আশরাফুল আলম, বীরনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা আখতার চৌধুরী, সংস্থার ব্যবস্থাপক দিপালী রায় সহ প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী কর্মচারী ও অভিভাবকগণ।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This