বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পাঁচবিবিতে সাংবাদিকের মায়ের দাফন সম্পন্ন

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সিনিয়র সাংবাদিক ও বাগজানার বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রপথিক মো. সাখাওয়াত হোসেনের মাতা রমিছা বেগম এর দাফন সম্পন্ন হয়েছে। আজ শনিবার বেলা ১১ টায় বাগজানা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমার জানাযা নামাজ শেষে সরকারি কবরে সমাহিত করা হয়। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রায় ৭৩’বছর বয়সে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা যায়,  দীর্ঘদিন যাবৎ তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। মরহুমা রমিছা বেগম ২ ছেলে ও ১ মেয়ে সহ গুনাগ্রাহী রেখে গেছেন ।
তার মৃত্যুতে বাগজানা ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. নাজমুল হক, সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ মন্ডল, সম্পাদক আ. রাজ্জাক রাজু মাস্টার, যুগ্ম- সম্পাদক রেজাউল করিম বাদশা, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি মো. আজাদ আলী, সম্পাদক সজল কুমার দাস, সাবেক সভাপতি আব্দুল হালিম সাবু, আব্দুল হাই, সাংবাদিক বাবুল হোসেন, রেজুয়ান হোসেন সহ সকল সাংবাদিক শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This