দিনাজপুর খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপের ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার গ্রুপের মহেশ প্রসাদ স্মৃতি মিলনায়তনে দিনাজপুর খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপের সভাপতি রনজিৎ বসাক-এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির প্রতিবেদন উপস্থাপনের পর সাধারণ সম্পাদক এর প্রতিবেদন আড়ৎদার মালিক গ্রুপের সাধারণ সম্পাদক প্রতাপ কুমার সাহা পানু এবং আয়-ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন করেন কোষাধক্ষ মো. সানোয়ার হোসেন।
দিনাজপুর খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপের সহ-সাধারণ সম্পাদক গোলাম মাজেদুর রহমান (ডাবলু)-এর সঞ্চালনায় ২০তম সাধারণ সভায় উপস্থিত ছিলেন খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপের সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার আগরওয়ালা, সহ-সভাপতি রক্তিম বসাক, সাংগঠনিক সম্পাদক উদ্দীপ ভৌমিক, দপ্তর সম্পাদক অভিজিত বসাক, কার্যনির্বাহী সদস্য অঞ্জন দত্ত, সুরেশ প্রসাদ ও মো. আব্দুল গফুর।
বার্ষিক সাধারণ সভায় বিগত সাধারণ সভার সিদ্ধান্ত পাঠ করেন খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপের অফিস কর্মকর্তা মো. আখতার উজ জামান। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপের সাধারণ সদস্য হাসিব উদ্দীন আহাম্মদ হাশিম, মো. সিরাজুল ইসলাম, মো. মেহেরাব আলী, আব্দুল লতিফ, দিলীপ কুমার কুন্ডু, বাবুল প্রসাদ নন্দি, দুলাল ভদ্র, অর্ণব কুমার বসাক প্রমুখ।
