বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পঞ্চগড় শহীদ পুলিশ স্মৃতি স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় শহীদ পুলিশ স্মৃতি স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান, বিজয় দিবসের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, পুলিশ সুপার কার্যালয় কর্তৃক মেধাভিত্তিক এককালীন বৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তবিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পঞ্চগড়ের পুলিশ সুপার ও শহীদ পুলিশ স্মৃতি স্কুল এন্ড কলেজের সভাপতি মো. রবিউল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শইমী ইমতিয়াজ, পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অভিভাবক জিয়াউর রহমান, খালেদা আক্তার, অ্যাডভোকেট ফরহাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু সাঈদ ও মার্শিয়া রহমান প্রধান। উক্ত অনুষ্ঠানে ২০২৫ সালের প্লে­ থেকে দশম শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান, পঞ্চম শ্রেণীর পাঁচ জন শিক্ষার্থীকে পুলিশ সুপার কার্যালয় কর্তৃক মেধাভিত্তিক এককালীন ১২ হাজার টাকা বৃত্তি প্রদান, বিজয় দিবসের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This