খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মধ্যপাড়া খনিতে দোয়া মাহফিল


নিজস্ব প্রতিবেদক
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দিনাজপুরের দেশের একমাত্র মধ্যপাড়া কঠিন শিলা খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি (জার্মানিয়া-ট্রাস্ট কনসোর্টিয়াম)-এর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে তাঁর মৃত্যুতে খনির উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষনা করে শোক জানিয়েছেন ঠিকাদারী প্রতিষ্ঠান জিটিসি।
আজ মঙ্গলবার সন্ধ্যায় মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয়। এতে জিটিসির কর্মকর্তা-কর্মচারী, খনির শ্রমিক ও স্থানীয়রা অংশ নেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন, মসজিদের পেশ ইমাম মাওলানা মো. দিদারুল ইসলাম। অনুষ্ঠানে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, জিটিসির চেয়ারম্যান ডক্টর সিরাজুল ইসলাম কাজি, জেনারেল ম্যানেজার জাবেদ সিদ্দিকি এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সরকারি ঘোষণার আলোকে তিন দিনের শোক এবং বুধবার এক দিনের ছুটি ঘোষণা করে খনির উৎপাদন বন্ধ ঘোষনা করা হয়।
