বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিরলে শহীদ জিয়ার ৯০তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বিরল (দিনাজপুর) প্রতিনিধি
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৯০ জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিরল পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে বিরল পৌর বিএনপির দলীয় কার্যালয়ে বিরল পৌর বিএনপির সভাপতি লিয়াকত হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর বিএনপির সহ সভাপতি ওয়াহেদ আলী (বিডিআর), সাংগঠনিক সম্পাদক, আল মামুন (রাজু),পৌর বিএনপির দপ্তর সম্পাদক ও উপজেলা তাঁতী দলের আহবায়ক লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, পৌর যুবদলের (ভারপ্রাপ্ত) আহবায়ক হবিবর রহমান, পৌর বিএনপির প্রবাসী কল্যান সম্পাদক বেনজির আহমেদ (বাবু),উপজেলা শ্রমিক দলের সভাপতি একরামুল হক চুন্নু,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. আলম, সাবেক ছাত্রনেতা সাকওয়াত হোসেন।এছাড়াও পৌর বিএনপির ৯টি ওয়ার্ডের সভাপতি/সম্পাদকগণ সহ পৌর বিএনপি সহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন চকভবানী কওমি মাদ্রাসার মুহতামিম, আবু বক্কর সিদ্দিক।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This