বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকীতে দিনাজপুরে মিলাদ ও দোয়া মাহফিল

দিনাজপুর প্রতিনিধি
দিনব্যাপী কোরআনখানি ও দোয়ার মধ্য দিয়ে আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী পালন করেছে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ দিনাজপুর জেলা শাখা। আজ শনিবার বাদ আসর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি শামসুল আলম চৌধুরী বাবলু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৩ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, আরাফাত রহমান কোকো ছিলেন নিঃশব্দে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া এক মহৎ মানুষ। ক্ষমতা বা পরিচয়ের অহংকার নয়—ভদ্রতা, মানবিকতা ও সততাই ছিল তাঁর প্রকৃত পরিচয়। তিনি কোকোর রুহের মাগফেরাত কামনা করেন এবং জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের জন্যও দোয়া করেন। একই সঙ্গে তারেক রহমানের প্রতি আস্থা ও বিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব আহমেদ, আখতারুজ্জামান জুয়েল, খালেকুজ্জামান বাবু, পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, কোকো পরিষদের সাধারণ সম্পাদক মাহাবুব নিশার ও সদস্য সোহেল নিশাত বক্তব্য দেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This