পঞ্চগড়ে সুন্দর হস্তাক্ষর প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত


পঞ্চগড় প্রতিনিধি
“বিশ্ব হাতের লেখা দিবসের অঙ্গীকার, হাতের লেখা হোক সুন্দর, দ্রুত ও পরিষ্কার” স্লোগানে বিশ্ব হাতের লেখা দিবস ২০২৬ উপলক্ষে পঞ্চগড়ে সুন্দর হস্তাক্ষর প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকালে ফিরোজ হ্যান্ডরাইটিং একাডেমী এর ব্যবস্থাপনায় সদর উপজেলা পরিষদের হলরুমে এ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ফিরোজ হ্যান্ডরাইটিং একাডেমী এর পরিচালক ফিরোজ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রুপ সেরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন হ্যান্ডরাইটিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সাধারন সম্পাদক দিলীপ অধিকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্যান্ডরাইটিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর রংপুর বিভাগীয় প্রতিনিধি আবু মোহাম্মদ রিয়াজ মাহামুদ সুজন, হান্নান শেখ পাবলিক স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম শাহীন, হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ডাক্তার মো. ইমাম হোসেন।
