দিনাজপুরে পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ও কর্মবিরতি পালন


দিনাজপুর প্রতিনিধি
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে “পে স্কেল কোন দয়া বা অনুগ্রহ নয়, এটি প্রজাতন্ত্রের কর্মচারীগণের ন্যার্য ও সাংবিধানিক অধিকার” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, দিনাজপুর জেলা শাখার উদ্যোগে জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচী ও কর্মবিরতি পালন করেছে।
৩ ফেব্রুয়ারী-২০২৬ মঙ্গলবার পে স্কেল বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীরা আদালত প্রাঙ্গনে সকাল ৯ টা থেকে ১১টা পর্যন্ত ২ ঘন্টাব্যাপী বিক্ষোভ কর্মসূচি ও কর্মবিরতি পালন করে।
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের উদ্যোগে জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ও কর্মবিরতিতে অংশ নেয় বিচার বিভাগীয় কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো. মজিবর রহমান, সহ-সভাপতি কাজী মাহফুজুল্লাহ, সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক জয় গোপাল সাহা সহ কর্মচারীগন।
বিক্ষোভে আরো অংশ নেয় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী সহ বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি, দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. ফরিদ হোসেন, সিনিয়র সহ- সভাপতি মো. শাহীন, সহ- সভাপতি মো. কামাল হোসেন, সাধারণ সম্পাদক মো. রহমত আলী, প্রচার সম্পাদক মো. আব্বাস আলী, সহ- প্রচার সম্পাদক মো. রবিউল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক জেসমিন আক্তার, সহ- মহিলা বিষয়ক সম্পাদক শাহিদা খাতুন সহ সরকারি অফিসের বিভিন্ন দফতরের প্রায় ৩ শতাধিক কর্মচারী।
কর্মচারীরা নবম পে স্কেল বাস্তবায়নের দাবীতে সকাল ৯টায় সকল কর্মচারীরা দিনাজপুর আদালত চত্ত্বরে সমবেত হয়ে মিছিল করতে করতে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে আসে। এসময় বিক্ষোভ কর্মসুচি শেষে বক্তব্য রাখেন বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি, দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. ফরিদ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ
বক্তারা বলেন, দাবি বাস্তবায়ন না হলে আগামী ৫ ফেব্রুয়ারী কর্মবিরতি পালন সহ ৬ ফেব্রুয়ারী কঠোর কর্মসূচি পালনের ঘোষনা দেন।
