রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এবার পাঁচবিবিতে ভোটের গাড়ি, উৎসুক জনতার ভিড়

জয়পুরহাট প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের মধ্যে জনসচেতনতা সৃষ্টিতে জয়পুরহাটের পাঁচবিবিতে ‘ভোটের গাড়ি’ প্রচার কার্যক্রম শুরু করেছে।
আজ শনিবার সকালে পাঁচবিবি গোহাটি  ‍মুক্তমঞ্চের সামনে এ প্রচার কার্যক্রম শুরু হয়।
‘দেশের চাবি আপনার হাতে’ প্রতিপাদ্য সামনে রেখে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোট সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভ্রাম্যমাণ এই ভোটের গাড়ি দেশব্যাপী প্রচারণা চালাচ্ছে।
এ প্রচারণার অংশ হিসেবে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন ও ব্যান্ড সংগীত পরিবেশন করা হয়। প্রধান উপদেষ্টার বক্তব্য ছাড়াও চলচ্চিত্র প্রদর্শনীতে রয়েছে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধা, আবরার ফাহাদ হত্যা, প্রবাসীদের ভোট ও গণভোটের মাধ্যমে সংস্কার এবং আঞ্চলিক ভাষায় নির্মিত গান পরিবেশনা। পাশাপাশি সাধারণ জনগণের মতামত সংগ্রহ ও মতামত প্রকাশের জন্য স্বাক্ষর বোর্ড উন্মুক্ত করা হয়।
উল্লেখ্য, ‘ভোটের গাড়ি’ জেলার বিভিন্ন এলাকায় ঘুরে ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করবে। একইসঙ্গে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য তুলে ধরবে। বিপুলসংখ্যক জনসাধারণ অনুষ্ঠানটি উপভোগ করেন।

Share This