বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে শহীদ ক্যাডেট একাডেমিতে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দিনাজপুর প্রতিনিধি
সরাসরি টাঙ্গাইল হতে পরিচালিত শহীদ ক্যাডেট একাডেমি দিনাজপুর শাখার আয়োজনে প্রতি বছরের মত এবারও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৬ প্রদান করেছে।
আজ শনিবার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাসিলাডাঙ্গা কলেজের অধ্যক্ষ শফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো. রইস উদ্দীন, মো. হযরত আলী, আফসানা ইমু। স্বাগত বক্তব্য রাখেন শহীদ ক্যাডেট একাডেমি দিনাজপুর শাখার পরিচালক মো. সাইদুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন একাডেমির পরিচালক মো. নুরুজ্জামান ও পরিচালক আতাউর রহমান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সুবর্ণা মুখার্জী। বক্তারা বলেন, আস্থা-বিশ্বাস ও ভালোবাসার মাধ্যমে শহীদ ক্যাডেট স্কুল সাফল্যের ৪০ বছর পার করেছে সুনামের সাথে। এখানকার শিক্ষার্থীরা দেশে-বিদেশে গিয়ে নিজেকের এবং পরিবারের নাম উজ্জ্বল করছে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা মন ও শরীরকে সুস্থ্য রাখে এবং মেধার বিকাশ ঘটায়। তাই সন্তানদের খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। পরিশ্রমই সাফল্যের মূল চাবিকাঠি এই শ্লোগানকে সামনে রেখে প্রতি বছর শহীদ ক্যাডেট একাডেমি সদর উপজেলার প্রতিটি স্কুলের শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি এবং সংবর্ধনা প্রদান করে আসছে। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ বলে আমরা মনে করি।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This