সোমবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নব নির্বাচিত সৈয়দ জাহাঙ্গীর আলম এমপিকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি ডা. মমতাজ বেগম পলি ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান নিউ এর নেতৃত্বে শহরের বালুবাড়ি নিজ বাসভবনে দিনাজপুর-৩ (সদর ) আসনের নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মত বিনিময় করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সহসভাপতি জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান বাপ্পি, বজলুর রশিদ বুলু, আতিকুর রহমান আতিক, অর্থ সম্পাদক তোফায়েল আহমেদ, দপ্তর সম্পাদক বিশ্বজিত কুমার রায় বকুল, প্রচার সম্পাদক চন্দন অধিকারী ভোলা, সহ প্রচার সম্পাদক নুর ইসলাম সাগর, ক্রীড়া সম্পাদক জগদিশ চন্দ্র রায়সহ অন্যান্য সদস্য বৃন্দ।

Share This

COMMENTS