মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে জাঁকজমকপূর্ণ চাকরি মেলা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি
নার্সিং ও মিডওয়াইফারি কলেজ দিনাজপুরের আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো জাঁজমকপূর্ণ চাকরি মেলা। এসেট প্রজেক্ট ও বিশ্বব্যাংকের সহযোগিতায় এ চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান।
আজ সোমবার আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন দিনাজপুর ডা. মো. আসিফ ফেরদৌস, তত্ত্বাবধায়ক ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল দিনাজপুর ডা. মো. সিরাজুল ইসলাম, নার্সিং সুপারিটেন্ডেন্ট (ভারপ্রাপ্ত) ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল দিনাজপুর অঞ্জলী রানী সরকার। এতে সভাপতিত্ব করেন নার্সিং ও মিডওয়াইফারি কলেজ দিনাজপুরের নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ সেলিনা আক্তার বানু। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সভাপতি প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার ডা. মো. গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক দিনাজপুর ডায়বেটিস ও স্বাস্থ্যসেবা হাসপাতাল মো. শফিকুল হক ছুটু, হাসপাতাল ইনচার্জ ইসলামি ব্যাংক কমিউনিটি হাসপাতাল দিনাজপুর মাজাহারুল হক, পরিচালক সিটি ক্লিনিক ডা. মো. আমির আলী, পরিচালক হেলথ কেয়ার প্রাইভেট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক তোফায়েল আহমেদ, প্রসাশনিক কর্মকর্তা বেস্ট কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এন্ড হসপিটাল লিঃ, ব্যবস্থাপনা পরিচালক চেক-আপ ডায়াগনস্টিক এন্ড হসপিটাল কীর্ত্তনীয়া ছায়াছন্দ, পরিচালক মাতৃসেবা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার নিতাই রায় নিতু, পরিচালক রোগমুক্তি নার্সিং হোম সাঈদাতুন নেছা, পরিচালক মডার্ণ ক্লিনিক এন্ড নার্সিং হোম শাহ মো. আকতারুজ্জামান (সবুজ), ব্যবস্থাপনা পরিচালক লাইফ কেয়ার হসপিটাল ডা. মমতাজ বেগম পলি প্রমুখ। চাকুরি মেলায় ১০টি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্টল দেয়া হয়। নার্সিং ডিপ্লোমা সম্পন্ন করা শতাধিক চাকরি প্রত্যাশী এতে তাদের সিভি জমা দেন এবং তাৎক্ষনিক কয়েকজনের ভাইভার মাধ্যমে চাকুরি প্রদান করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নার্সিং ও মিডওয়াইফারি কলেজ দিনাজপুর অনেক দক্ষ, মেধাবী ও অভিজ্ঞ একটি প্রতিষ্ঠান এর পক্ষ থেকে এ ধরনের মেলা আয়োজন একটি প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে দেশের বেকার সমস্যা সমাধানসহ মানুষের সবচেয়ে বড় মৌলিক চাহিদা স্বাস্থ্য সেবার উপকার হবে। এ ধরনের উদ্যোগে যার যার অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসার আহবান জানানো হয়। উল্লেখ্য, নার্সিং ও মিডওয়াইফারি কলেজ দিনাজপুর জেলার একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান থেকে প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী বের হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান, রোহিঙ্গা ক্যাম্পসহ বিশ্বের নানা স্থানে চাকরির মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন নার্সিং ইনস্ট্রাক্টর মোছা. আরজিনা খাতুন, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নার্সিং ইনস্ট্রাক্টর মাসুদা পারভিন, রুবিনা আক্তার পারভিন, ফেরদৌসী বেগম শিল্পীসহ আরো অনেকে।

Share This

COMMENTS