নন্দীগ্রামে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা


নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা কৃষি অফিসার গাজীউল হক, উপজেলা প্রাণিসম্পদ অফিসার কল্পনা রানী রায়, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আন্না রানী দাস, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইদ্রিস আলী, উপজেলা সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক অফিসার সুলতানা আক্তার বানু, উপজেলা পরিসংখ্যান অফিসার রবিউল ইসলাম, উপজেলা সমবায় অফিসার ঝর্ণা রানী দেবনাথ, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, থালতামাজগ্রাম ইউপি চেয়ারম্যান (প্যানেল-১) শামসুর রহমান, ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আক্তার হোসেন দুলাল, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, নন্দীগ্রাম শিল্প-বণিক সমিতির সহ-সভাপতি আবুল কাশেম, উপজেলা শিল্প-বণিক সমিতির সভাপতি মোখলেছার রহমান, উপজেলা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা ওমর ফারুক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ইনচার্জ মো. সেলিম হোসেন প্রমুখ।
