সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সাদুল্লাপুরে ২১শে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

গাইবান্ধা প্রতিনিধি
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি সুষ্ঠু ও মর্যাদাপূর্ণভাবে পালনের লক্ষ্যে সভায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
আজ বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা ভাষা শহিদদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS