দিনাজপুরে জাহাঙ্গীর আলম এমপিকে জেলা শ্রমিক ইউনিয়নের সংবর্ধনা


দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর-৩ (সদর) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমকে ফুলেল সংবর্ধনা জানালেন দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-রাজ-২৪৫)-এর নেতৃবৃন্দ।
আজ বুধবার দিনাজপুর-৩ (সদর) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমকে ফুলেল সংবর্ধনা জানান দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক মো. সাদাকাতুল বারী সাদা-এর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ।
নব নির্বাচিত সাংসদ সৈয়দ জাহাঙ্গীর আলমকে ফুলেল সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের কার্যকারী সভাপতি মো. আবুল হোসেন, সহ-সভাপতি মো. শামসুজ্জামান, যুগ্ম সম্পাদক মো. আফজাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম (শিবলু জাহাঙ্গীর), সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুন্ডু, অর্থ সম্পাদক মো. স্বাধীন, দপ্তর সম্পাদক মো. আব্দুল গফুর, সড়ক সম্পাদক মো. মিষ্টার আলী, সহ-সড়ক সম্পাদক মো. শরিফুল ইসলাম, প্রচার ও ক্রীড়া সম্পাদক মো. মহির উদ্দিন, শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক মো. মাসুদ রানা, কার্যকরী সদস্য মো. ইয়ারব আলী, মো. রেজাউল ইসলাম রাজা, মো. ইসমাইল হোসেন, হেমন্ত কুমার মানিক, মো. আলতাফ হোসেন প্রমুখ।
