×

র্যা বের অভিযানে ১৫ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

পাঁচবিবি প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৫ হাজার ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেছে জয়পুরহাট র‌্যাব-৫ এর একটি অভিযানিক দল। সোমবার রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের রশিদপুর সাতআনা এলাকা থেকে এসব বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেন তারা। যার সিজার মূল্য ১২ লাখ ৫২ হাজার ৭৩৫ টাকা। এসময় দুই সিরাপ ব্যবসায়ী র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বোতল যৌন উত্তেজক সিরাপ রেখে পালিয়ে যায়। র‌্যাব-৫ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের রশিদপুর সাতআনা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ব্যবসায়ী মোঃ সেলিম এর বাড়ি থেকে ১৫ হাজার ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করে। এসময় সিরাপ ব্যবসায়ী বাড়ির মালিক মোঃ সেলিম ও অপর সিরাপ ব্যবসায়ী শফিউল কৌশলে পালিয়ে যায়। সুত্র আরও জানায়, তারা দীর্ঘদিন যাবৎ ব্যবসায়ী সেলিমের বসত বাড়ির কক্ষে জিনসা ও আল্ট্রা টাচ নামক যৌন উত্তেজক সিরাপ কালোবাজারির মাধ্যমে চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে মজুদ ও সংরক্ষন করত। উদ্ধারকৃত মালামাল সিজারের মাধ্যমের পাঁচবিবি থানায় জমা দিয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে র‌্যাব সূত্রে জানা যায়।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।