রবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

পাঁচবিবিতে সরকারী রাস্তা কেটে ধানের জমি করার অভিযোগ

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের নওগাঁ কাঁঠালী গ্রামের সাধারণ মানুষের চলাচলের সরকারী রাস্তা নিজের জমির সাথে কেটে নিলেন ভূমি খেকো আলহাজ্ব আব্দুল হামিদ মন্ডল নামের এক ব্যক্তি। রাস্তা কাটার সময় স্থানীয়রা বাঁধা দিলেও উল্টো তাদেরই হুমকি দিয়েছেন তিনি।
আব্দুল হামিদ মন্ডল পার্শ্ববর্তী ঘোড়াঘাট উপজেলার অহিওরা গ্রামের মৃত নজির মন্ডলের ছেলে।
জানাযায়, উপজেলার আওলাই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের নওগাঁ কাঠালী গ্রামের গ্রামীণ সরকারী রাস্তাটিতে সংস্কার না হওয়াই এলাকার মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বিশেষ করে বর্ষা মৌসুমে এ রাস্তার অবস্থা আরো বেহাল। এবস্থায় এলাকার কিছু সামর্থ্যবান ব্যক্তি ও স্থানীয় ইউপি সদস্য রাজু আহম্মেদ অর্ধলক্ষ টাকা ব্যয় করে রাস্তাটিতে মাটি কেটে সংস্তার করেন এবং চলাচলের উপযোগী করেন।
একাধিক গ্রামবাসী সাংবাদিকদের জানান, রাস্তা কেটে জমিতে নামালে আমরা তাতে বাঁধা দেয়। তারপরও আমাদের কথা শোনেননি। বরং আমাদেরই আরো বিভিন্নভাবে গালিগালাজ করেন বলেন সরকার আছে আমি আছি। তোমাদের কি?
তবে আলহাজ্ব আব্দুল হামিদ মন্ডল বলেন, সরকারী রাস্তার পাশে আমার জমি। রাস্তাটি আমার জমির পূর্ব -উত্তর অংশে নেমে আসলে কেটে দেই। সরকার আবার চাইলে দিয়ে দিবো।
স্থানীয় ইউপি সদস্য রাজু আহম্মেদ বলেন, এলাকার মানুষের কষ্টের কথা বিবেচনা করে সরকারী অর্থ না থাকা সত্ত্বেও নিজের অর্থ ব্যয় করে রাস্তাটি মেরামত করেছি। এভাবে রাস্তা কাটা কোন মানুষের কাজ হতে পারে না। বিষয়টি চেয়ারম্যানকে জানাবো।
আওলাই ইউপি চেয়ারম্যান একরামুল হক চৌধুরী তৌহিদ বলেন, বিষয়টি শুনেছি। ইউএনও স্যারকে জানানো হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS